ক্রিকেট বিশ্বে বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তন করাকে সবসময় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর দায়ে অতীতে শহীদ আফ্রিদি, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তিরাও কঠিন শাস্তির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে ফখর জামানকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বল টেম্পারিংকে বৈধ করার এক বিতর্কিত দাবি তুলেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার ডেভিড মালান।
মালানের মতে, বলকে রিভার্স সুইং করানোর জন্য ঘষামাজা করা একটি বিশেষ দক্ষতা। তিনি বলেন, বাইরের কোনো বস্তু ব্যবহার না করে কেবল হাত দিয়ে ঘষে বলের উজ্জ্বলতা বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করাকে বৈধ করা উচিত। তিনি মনে করেন, এটি খেলারই একটি অংশ এবং বহু বছর ধরে খেলোয়াড়রা এটি করার চেষ্টা করে আসছেন। মালানের এই মন্তব্য ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 
























