ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বান্দরবানে জমকালো আয়োজনে শুরু হলো জেলা পরিষদ টি-টোয়েন্টি ক্রিকেট

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বান্দরবান জেলা স্টেডিয়ামে পর্দা উঠল ‘পার্বত্য জেলা পরিষদ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬’-এর। শনিবার দুপুরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আয়োজক কমিটি জানিয়েছে, এবারের আসরে মোট ৯টি দল শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল আসরের দুটি সেমিফাইনাল এবং ১৮ এপ্রিল গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে টিম ওয়ান বান্দরবান এবং শাইনার স্পোর্টিং ক্লাব। ম্যাচে দাপট দেখিয়ে শাইনার স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে টিম ওয়ান বান্দরবান। খেলা দেখতে স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

বান্দরবানে জমকালো আয়োজনে শুরু হলো জেলা পরিষদ টি-টোয়েন্টি ক্রিকেট

আপডেট সময় : ১১:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬