লাতিন আমেরিকার ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সেই চিরচেনা রোমাঞ্চের দেখা মিলল অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপেও। মর্যাদার এই লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের যুবারা। এই দাপুটে জয়ে মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি বড় এক অর্জনও ঘরে তুলেছে সেলেসাওরা।
এই জয়ের সুবাদে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বিশ্বকাপের টিকিট পাওয়ার প্রথম সুযোগটি হাতছাড়া করল আলবিসেলেস্তেরা। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের ঠিক পরেই ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ভেনিজুয়েলা ও বলিভিয়া।
তবে আর্জেন্টিনার সামনে এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ রোববার রাত ২টায় বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জয় পেলেই আসরের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করবে আকাশী-সাদারা।
রিপোর্টারের নাম 
























