ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বোর্নমাউথের কাছে হেরে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের মিশনে বড় ধরনের হোঁচট খেয়েছে আর্সেনাল। নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পুঁচকে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে গানাররা। এই পরাজয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে থাকলেও শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছে লন্ডনের এই জায়ান্ট ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই চোটজর্জর আর্সেনালকে বেশ অগোছালো দেখাচ্ছিল। দলের অন্যতম প্রধান দুই তারকা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডের অনুপস্থিতি স্পষ্ট ফুটে ওঠে মাঠের খেলায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শুরুতেই লিড নেয় বোর্নমাউথ। আদ্রিয়েন ট্রুফার্টের ক্রস উইলিয়াম সালিবার গায়ে লেগে দিক পরিবর্তন করলে বল পেয়ে যান এলি জুনিয়র ক্রুপি। নিখুঁত ফিনিশিংয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে বল জালে জড়ান তিনি।

ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টর ইয়োকেরেস। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি গানারদের জন্য। খেলার শেষ দিকে অ্যালেক্স স্কট দুর্দান্ত এক গোলে বোর্নমাউথকে পুনরায় লিড এনে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় মিকেল আর্তেতার শিষ্যদের। ৩২ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট এখন ৭০। অন্যদিকে, দুই ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটি তাদের পরবর্তী ম্যাচগুলোতে জয় পেলে আর্সেনালের শীর্ষস্থান হুমকির মুখে পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

বোর্নমাউথের কাছে হেরে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল

আপডেট সময় : ১০:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬