পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি পেসারদের লড়াইয়ে জয়ী হয়েছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। শনিবার করাচিতে অনুষ্ঠিত ম্যাচে মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। পেশোয়ারের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নাহিদ ও শরিফুলের বোলিং তোপে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় লাহোর।
পেশোয়ারের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তরুণ গতি তারকা নাহিদ রানা। তিনি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। অন্যদিকে শরিফুল ইসলাম ২ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন। লাহোর কালান্দার্সের হয়ে মোস্তাফিজুর রহমান বল হাতে ৩ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিলেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। বাংলাদেশি এই তিন পেসারের দারুণ পারফরম্যান্স টুর্নামেন্টে আলাদা নজর কেড়েছে।
রিপোর্টারের নাম 

























