ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

লিজেন্ডস লিগে মাঠ মাতাবেন মাহমুদউল্লাহ ও আশরাফুল

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অব লিজেন্ডস ক্রিকেটের তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় দল থেকে অবসর নেওয়া ও বর্তমানে অনিয়মিত তারকা ক্রিকেটারদের নিয়ে গঠিত এই টুর্নামেন্টে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ নামে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলরা। শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী আগস্ট মাসে ইংল্যান্ডের মাটিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে দলটির মালিক ইউনুস হাসান এবং সহ-মালিক শাহনিয়ান তানিম উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ বেসরকারি একটি উদ্যোগ হওয়ায় এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তবে বিসিবির অনানুষ্ঠানিক সহযোগিতায় দলটি এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

লিজেন্ডস লিগে মাঠ মাতাবেন মাহমুদউল্লাহ ও আশরাফুল

আপডেট সময় : ১০:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬