নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, সর্বনিম্ন ২০০ টাকা খরচ করেই গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ মিলবে। শনিবার সন্ধ্যা ৬টা থেকেই নির্ধারিত প্রক্রিয়ায় টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ মাঠে গড়াবে।
বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জের টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৬০০ টাকা এবং শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা রাখা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য ইস্টার্ন গ্যালারির টিকিট রাখা হয়েছে মাত্র ২০০ টাকায়।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুর টিকিটই একই সঙ্গে প্রকাশ করায় দর্শকরা আগেভাগেই তাদের পছন্দের আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিসিবি আশা করছে, সাশ্রয়ী মূল্যে টিকিট পাওয়ায় মাঠে দর্শকদের উপস্থিতি সন্তোষজনক হবে।
রিপোর্টারের নাম 

























