ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইনজুরির কারণে পিএসএল ও নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন পারভেজ ইমন

বাংলাদেশি তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের সামনে দারুণ সুযোগ ছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে প্রমাণের। কিন্তু অনাকাঙ্ক্ষিত ইনজুরি তার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে। কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় পিএসএলের বাকি অংশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে ধাক্কা লাগে ইমনের। এতে তিনি কাঁধে প্রচণ্ড আঘাত পান। পরবর্তীতে এমআরআই রিপোর্টে জানা যায়, তার ইনজুরি বেশ গুরুতর এবং তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হবে।

ইনজুরিতে পড়ার আগে লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ইমন। তিন ম্যাচে ১৬১ স্ট্রাইক রেটে ৭১ রান সংগ্রহ করেছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য আগামীকালই তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ইনজুরির কারণে পিএসএল ও নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন পারভেজ ইমন

আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬