ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে মার্কেটের নিচতলার একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা দোতলায় ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। সাপ্তাহিক ছুটির কারণে মার্কেটটি বন্ধ থাকায় কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তবে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশসহ দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের এখনো ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপডেট সময় : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬