ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে আন্তরিকতা ও ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার টেবিলে বসার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এই বার্তা পৌঁছে দেন।
মুখপাত্র জানান, গুতেরেস মনে করেন এই আলোচনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাত এড়াতে একটি কার্যকর মাধ্যম হতে পারে। একটি স্থায়ী ও সর্বজনীন চুক্তিতে পৌঁছাতে এই সুযোগকে কাজে লাগানো অত্যন্ত জরুরি। এছাড়া আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন মহাসচিব।
রিপোর্টারের নাম 
























