ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নাটকীয় জয়ে শেষ ষোলোতে ব্রাজিল, জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়

বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় ছিনিয়ে নেয় সেলেসাওরা। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৬ মিনিটে) গ্যাব্রিয়েল মার্তিনেল্লির অসাধারণ গোলে উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। এর আগে ৪২ মিনিটে ক্যাসেমিরোর হেডে সমতায় ফিরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানের পক্ষে একমাত্র গোলটি করেছিলেন কাইশু সানো।

ব্রাজিলের জয়ের দিনে বড় অঘটনের শিকার হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে ভাগ্য নির্ধারণ হয়। জার্মানির এই বিদায়ে ফুটবল বিশ্বে বড় ধাক্কা লেগেছে।

একই দিনে অন্য এক ম্যাচে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। টাইব্রেকারে ডাচদের ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। ফেভারিটদের বিদায় আর আন্ডারডগদের উত্থানে চলতি বিশ্বকাপের নকআউট পর্ব এক নতুন মাত্রা পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলি আর্টিজান হামলার ১০ বছর: উগ্রবাদ কি সত্যিই নিয়ন্ত্রণে, নাকি আত্মতুষ্টির আড়ালে নতুন ঝুঁকি?

নাটকীয় জয়ে শেষ ষোলোতে ব্রাজিল, জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়

আপডেট সময় : ১০:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬