মহাকাশ গবেষণায় এক নতুন মাইলফলক স্পর্শ করে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে এই ঐতিহাসিক প্রত্যাবর্তন সম্পন্ন হয়।
এই মিশনের মাধ্যমে ওরিয়ন মহাকাশযানটি প্রায় ৬ লাখ ৯৪ হাজার মাইল পথ পাড়ি দিয়েছে, যা মানুষের মহাকাশ ভ্রমণের ইতিহাসে একটি নতুন রেকর্ড। এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ মিশন সর্বোচ্চ দূরত্ব অতিক্রমের রেকর্ড গড়েছিল। প্রশান্ত মহাসাগরে অবতরণের সময় ওরিয়ন ঘণ্টায় প্রায় ২০ মাইল বেগে পানিতে আঘাত করে, যা নভোচারীদের জন্য ছিল এক রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।
নাসা এই মিশনকে চন্দ্র অভিযানের নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করেছে। অবতরণস্থলে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী দল ও বিশেষ হেলিকপ্টার আগে থেকেই প্রস্তুত ছিল। নভোচারীরা সুস্থ আছেন এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























