ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের দাপট: তিন দিনে ৮ পদক জয়

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করছে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা। প্রতিযোগিতার প্রথম তিন দিনেই ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার একদিনেই এসেছে ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক। এর আগে দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিল।

ব্যক্তিগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগে মালদ্বীপের খেলোয়াড়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের এক নম্বর তারকা খই খই সাই মারমা। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বালক এককে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিবও নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন। এছাড়া অনূর্ধ্ব-১৫ বালক এককে মিদুল রহমান নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছেন। দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টেও বাংলাদেশের জয়জয়কার অব্যাহত রয়েছে, যেখানে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ ও রৌপ্য পদক নিশ্চিত করেছেন শাইন, রাফিয়া ও রোজারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের দাপট: তিন দিনে ৮ পদক জয়

আপডেট সময় : ১১:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬