ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মাঠ দাপাচ্ছেন ব্যাংকাররা: সোনালী, সিটি ও বাংলাদেশ ব্যাংকের বড় জয়

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর মাঠ এখন টানটান উত্তেজনায় মুখর। টুর্নামেন্টের সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাট-বলের অসাধারণ লড়াই ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক ১২১ রান সংগ্রহ করে ২২ রানের জয় ছিনিয়ে নেয় ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) বিপক্ষে। সোনালী ব্যাংকের মামুনের ৪২ রান এবং খালেদ ও বাশারের দুর্দান্ত বোলিংয়ে ইবিএল নির্ধারিত লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়।

অন্যান্য ম্যাচেও ছিল আধিপত্যের চিত্র। রাজশাহী কৃষি ব্যাংক ও পূবালী ব্যাংকের লড়াইয়ে একক দাপট দেখান তানভীর। তার ঝোড়ো ৬০ রান ও ৪ উইকেটের সুবাদে রাজশাহী কৃষি ব্যাংক ৩৪ রানের জয় পায়। এদিকে সিটি ব্যাংক ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইসলামী ব্যাংককে। সিটি ব্যাংকের মামুন ৫৪ রানের ইনিংস খেলেন এবং রাজু ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন। দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয়টি তুলে নেয় বাংলাদেশ ব্যাংক; তারা আল-আরাফাহ ব্যাংককে ১৬৩ রানে পরাজিত করে। রাকিবের অপরাজিত ১১০ রানের বিধ্বংসী ইনিংস ছিল এই ম্যাচের প্রধান আকর্ষণ।

বাকি ম্যাচগুলোতে প্রাইম ব্যাংক ৪৫ রানে রূপালী ব্যাংককে এবং ট্রাস্ট ব্যাংক ৪৩ রানে উত্তরা ব্যাংককে পরাজিত করে। আইএফআইসি ব্যাংক ৯ উইকেটের বিশাল ব্যবধানে ঢাকা ব্যাংককে হারিয়ে চমক দেখায়, যেখানে তাকিউল ও সামিউল অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করেন। দিনের শেষ ম্যাচে এনআরবিসি ব্যাংক ৬ উইকেটে জয় পায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে। আগামী ১৪ এপ্রিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এনআরবিসি-রাজশাহী কৃষি ব্যাংক, সোনালী-প্রাইম ব্যাংক, অগ্রণী-সিটি ব্যাংক এবং ইস্টার্ন-ট্রাস্ট ব্যাংক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাঠ দাপাচ্ছেন ব্যাংকাররা: সোনালী, সিটি ও বাংলাদেশ ব্যাংকের বড় জয়

আপডেট সময় : ১০:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬