ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাংলাদেশ সফরে কিউই দলে পরিবর্তন: ক্লার্কের জায়গায় লিস্টার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সফরের ঠিক আগমুহূর্তে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা লেগেছে। ইনজুরির কারণে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার পরিবর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরিবর্তনের খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা অবস্থায় ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে গুরুতর আঘাত পান ক্লার্ক। এই চোটের কারণেই তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। অন্যদিকে, পিএসএল ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজের সাথে চুক্তিবদ্ধ থাকায় বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে খেলবেন না ফাস্ট বোলার বেন সিয়ার্স। তবে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাংলাদেশ সফরে কিউই দলে পরিবর্তন: ক্লার্কের জায়গায় লিস্টার

আপডেট সময় : ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬