ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারানোদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে নিহতদের স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে নিহতদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। উল্লেখ্য, গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ২৬ জন প্রাণ হারান। স্থানীয়রা এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত

আপডেট সময় : ০৮:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬