ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিসিবির নিয়ন্ত্রণ নিয়ে আপাতত আইনি পথে হাঁটছেন না আমিনুল ইসলাম বুলবুল

নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘বৈধ’ সভাপতি দাবি করা আমিনুল ইসলাম বুলবুল আপাতত আইনি লড়াই থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটি গঠনের দিন নিজেকে সভাপতি দাবি করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন তিনি, যা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও পাঠানো হয়। তবে আইসিসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া গেছে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিসিবির ক্ষমতাচ্যুত ১৮ জন পরিচালক বর্তমানে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা করছেন। শুরুতে তারা আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করলেও বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানিয়েছেন, আইনি জটিলতা তৈরি করে ক্রিকেটের ক্ষতি করতে চান না তারা। দেশের ক্রিকেটের স্বার্থে আপাতত কোনো মামলা-মোকাদ্দমায় না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সবাই মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আভাস পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিসিবির নিয়ন্ত্রণ নিয়ে আপাতত আইনি পথে হাঁটছেন না আমিনুল ইসলাম বুলবুল

আপডেট সময় : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬