ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সোনারগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদনান ও আব্রাহাম বাড়ির পাশে পুকুর পাড়ে বল নিয়ে খেলছিল। খেলার সময় তাদের ফুটবল পুকুরে পড়ে যায় এবং তা তুলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে একে একে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত দুই ভাই কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা কাঁচপুরের রায়েরটেক খাঁন বাড়ির নিজাম খাঁনের বাসার ভাড়াটিয়া ছিল এবং কাঁচপুর পুরান বাজার এলাকার আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

সোনারগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬