ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামুতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রামু থানা পুলিশ। এই ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

থানা সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, বৃহস্পতিবার দিবাগত রাতে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় রামু থানার চাকমারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমুরা পূর্বপাড়া এলাকা থেকে জিয়াউর রহমান (৩৬) নামে একজনকে আটক করা হয়।

জিয়াউর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত জিয়াউর রহমান চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরার বাসিন্দা আবদুল হাসিমের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

রামুতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬