ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কৃষকের ছদ্মবেশে দুই মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করল পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় কৃষকের ছদ্মবেশ ধরে দুই মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাটি বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার মৃত দাউদ মস্তানের ছেলে কাওসার শেখ এবং চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত হাশেম মাতুব্বরের ছেলে খবির মাতুব্বর।

পুলিশ সূত্রে জানা গেছে, খবির মাতুব্বর পেশায় একজন নসিমন চালক এবং তিনি মাগুরা থানায় একটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। অন্যদিকে, কাওসার শেখ ভাঙ্গা পৌর এলাকার একজন মাদক কারবারি এবং হাইওয়ে সড়কের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, যিনি ভাঙ্গা থানার একটি নিয়মিত মামলায় পলাতক ছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাদের গ্রেপ্তারের চেষ্টা করলেও তারা অবস্থান পরিবর্তন করায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

অবশেষে, ভাঙ্গা থানার এসআই আতাউর রহমান ও এএসআই আজিজুল বিশেষ অভিযান চালিয়ে কৃষকের ছদ্মবেশ ধারণ করে বৃহস্পতিবার রাতে এই দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

কৃষকের ছদ্মবেশে দুই মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করল পুলিশ

আপডেট সময় : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬