ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পার্বতীপুরে ১০ বছরের শিশুকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যুবক আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের দর্গাপাড়া গ্রামে ১০ বছর বয়সী শিশু মনতাসিরকে হত্যার ঘটনায় এলাকায় গভীর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মোস্তফা ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মনতাসির ওই গ্রামের মমিনুল ইসলামের ছেলে। অন্যদিকে, আটক মোস্তফা ইসলাম একই এলাকার মধ্য দর্গাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযুক্তকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। সেখানে ১৬১ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে।’

এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তবে পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুত এর রহস্য উন্মোচনের আশা প্রকাশ করেছে।

এদিকে, শিশু মনতাসিরের এই অকালমৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই ভয়াবহ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

পার্বতীপুরে ১০ বছরের শিশুকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যুবক আটক

আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬