ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রংপুরে মাদক ব্যবসার জের ধরে তরুণ খুন, এলাকায় উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীর বৈরাগীপাড়ায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিব (২০) নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে মাছুয়াপাড়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রাকিব নিজেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ড মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে সংঘটিত হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী মুমিনসহ আরও কয়েকজন এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। নিহত রাকিবের বাবা অভিযোগ করেছেন যে, গত বছরও মুমিন তার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল এবং সে সময় মামলা করা হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি, যার ফলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

রংপুরে মাদক ব্যবসার জের ধরে তরুণ খুন, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬