২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে নিজেদের ম্যাচ সূচিতে পরিবর্তন এনেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসিরা। নতুন সূচি অনুযায়ী, আগামী জুন মাসে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা। কাতার বিশ্বকাপের পর এটিই হবে ইউরোপের কোনো দলের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, যা দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কোচ স্কালোনি।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে। বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলোর পারফরম্যান্স বিবেচনা করেই চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ।
রিপোর্টারের নাম 

























