ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্কুল ক্রিকেটের ১১তম আসরের শুভ সূচনা: ৬৪ জেলার সাড়ে ৮ হাজার ক্রিকেটারের অংশগ্রহণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর। দেশের ৬৪ জেলার মোট ৩৫০টি স্কুল থেকে সাড়ে ৮ হাজারের বেশি তরুণ ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবারের আসরে মোট ৬৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ থেকেই জেলা পর্যায়ের খেলা শুরু হবে। জেলা পর্ব শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং ব্র‍্যান্ড ও কমিউনিকেশন বিভাগের প্রধান সৈয়দ রায়হান তারিক উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং স্কুল ক্রিকেট থেকে উঠে আসা জাতীয় দলের তারকা তাওহিদ হৃদয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

স্কুল ক্রিকেটের ১১তম আসরের শুভ সূচনা: ৬৪ জেলার সাড়ে ৮ হাজার ক্রিকেটারের অংশগ্রহণ

আপডেট সময় : ১০:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬