ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

তামিমকে বিসিবির দায়িত্ব হস্তান্তরের পর আইসিসির দ্বারস্থ আমিনুল, তবে গুরুত্ব পাচ্ছে না অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়োগ দেওয়ার পর সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র কাছে অভিযোগ করেছেন। তবে, আইসিসি তার এই আপত্তিকে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে জানা গেছে। অভ্যন্তরীণ সূত্র মতে, আমিনুল ইসলাম বুলবুলের অবস্থানের অসংগতির কারণেই তার অভিযোগটি গুরুত্ব হারিয়েছে।

আইসিসি’র সূত্রমতে, আমিনুল ইসলাম বুলবুলের অবস্থানে দ্বৈততা রয়েছে। দায়িত্বে থাকাকালীন তিনি সরকারকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই আইসিসি’র সুরক্ষা চাইছেন। এই দ্বৈততার কারণে তার অভিযোগটি আইসিসি’র সংবিধানের পরিপন্থী বলে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটি দেশের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। তারা প্রথমেই বিসিবি’র পক্ষ থেকে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছে এবং চলতি বছরই ভারতকে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে। এই উদ্যোগকে ভারত সফরের পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

তামিমকে বিসিবির দায়িত্ব হস্তান্তরের পর আইসিসির দ্বারস্থ আমিনুল, তবে গুরুত্ব পাচ্ছে না অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬