গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ওয়াইশাহ নিহত হয়েছেন। তিনি আলজাজিরা মুবাশ্বেরের গাজাভিত্তিক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার গাজা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে তার গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলজাজিরা এই হত্যাকাণ্ডকে একটি জঘন্য অপরাধ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক নীতির প্রতিফলন।’ গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর, ২০২৩ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
রিপোর্টারের নাম 



















