ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র‍্যাবের সাঁড়াশি অভিযান

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে দেশব্যাপী কঠোর অবস্থানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান চালিয়ে কয়েক লাখ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুত শনাক্ত করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জরিমানা আদায় এবং তেল জব্দ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুর এবং টঙ্গী কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসব অভিযানে মোট ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত পাওয়া যায়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়।

এর আগে গত ৭ এপ্রিল পটুয়াখালী সদর এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে চট্টগ্রামে র‍্যাবের বিশেষ অভিযানে বড় ধরনের জালিয়াতি ও মজুতদারি ধরা পড়ে। মান নিয়ন্ত্রণের সার্টিফিকেট ছাড়া এবং খোলা বাজারের তেল বোতলজাত করে বিভিন্ন কোম্পানির ভুয়া লেবেল লাগানোর অপরাধে ১০৪২ লিটার তেল জব্দ করা হয়। নাসিরাবাদ এলাকার ‘মাবিয়া স্টোর’ থেকে ৯৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্সের ‘খাজা স্টোর’ থেকে ১২০০০ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুত উদ্ধার করা হয়। মজুতদারির অপরাধে এসব প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অসাধু চক্র তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করছে। এটি রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের এই কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র‍্যাবের সাঁড়াশি অভিযান

আপডেট সময় : ০৮:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬