বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে, হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৪৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বুধবার (৮ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। পাশাপাশি, টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগের বিস্তার রোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 



















