ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিল নয়: কুসিক প্রশাসক

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে বলেছেন, ‘আমি নিজে নেমে দেখবো কাজ হয়েছে কিনা, তারপর বিল দেওয়া হবে।’ মঙ্গলবার (৭ এপ্রিল) কুমিল্লা নগরীর ১০ নং ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় ড্রেনের কাজ পরিদর্শন করতে এসে তিনি এই মন্তব্য করেন।

মার্কেটের প্রতিটি দোকানের মালিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা নিজেরাই যদি নিজেদের কাজটি সঠিক হচ্ছে কিনা তদারকি করেন, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়।” নগরীর সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার বাড়ির পাশে যখন সিটি কর্পোরেশনের কর্মীরা পরিষ্কার করতে যাবে, আপনারা নিজেরাও দেখবেন পরিষ্কার হয়েছে কিনা। সঠিকভাবে পরিষ্কার না করলে আমাকে জানাবেন।”

নগরের বাড়ির মালিকদের প্রতি তিনি আরও বলেন, “আপনারা যারা বাড়ির কাজ করছেন, বালু এবং পাথরগুলো ড্রেনে পড়ে গিয়ে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। এগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। রাস্তার উপরে কোনো ক্রমে পাথর, বালু এবং সিমেন্ট রাখা যাবে না। আপনারা নিজস্ব ব্যবস্থাপনায় বাড়ির ভিতরে রাখবেন। যদি রাস্তার উপরে ইট, পাথর, বালু রাখেন, সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।”

বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অনেক ফাঁকিবাজি হয়েছে, আর সুযোগ নেই। ড্রেনে নামার জন্য পর্যাপ্ত পরিমাণ পোশাক অর্ডার করা হয়েছে। আগামী বছর আগে সব ড্রেইন পরিষ্কার চাই।” গত ১৪ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর মশা, যানজট এবং জলাবদ্ধতা নিয়ে কাজ শুরু করেছেন। এছাড়াও সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সতর্ক বার্তা দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিল নয়: কুসিক প্রশাসক

আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬