জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) গঠনের প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, বোর্ড গঠনে দলীয়করণ করা হয়েছে এবং বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, বরং ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।
বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল’ পাসের সময় তিনি এই বিল পাসের আগে মানবাধিকার কমিশন অধ্যাদেশকে বিল আকারে পাসের দাবি জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, তা উদ্বেগজনক। তিনি উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংককে দখল করার বিষয়টি উল্লেখ করেন।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন যে, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরকারি ক্ষমতা প্রয়োগ করেছেন এবং হাইকোর্টে একটি রিট পেন্ডিং থাকা অবস্থায় একতরফাভাবে ক্রিকেট বোর্ডের ভোটিং সম্পন্ন করেছেন।
রিপোর্টারের নাম 
























