ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস: রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মোড়

দেশের জাতীয় সংসদে বুধবার (৮ এপ্রিল) ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ সর্বসম্মতভাবে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করেন। এই আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যক্রম প্রত্যাহারের পথ সুগম হবে।

আইনের বিধান অনুযায়ী, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এসব অভিযোগ বাতিল করা হবে। এছাড়াও, এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ আইনত নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ পাস হয়, যা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তি মজবুত করেছে। এই সংশোধনী বলে এখন থেকে কোনো ব্যক্তি, সত্তা, রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস: রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মোড়

আপডেট সময় : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬