ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ইরান ভয় পায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কর্তৃক ইরানকে ‘আজ রাতেই ধ্বংস করে দেওয়ার’ হুমকির প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
মোহাম্মদ রেজা আরেফ আরও বলেন, হাজার বছরের ইতিহাসে ইরানের সভ্যতা বারবার শত্রুদের ভ্রান্ত ধারণাকে অতিক্রম করেছে। তাই এই ধরনের হুমকিতে দেশটি ভীত হওয়ার কোনো কারণ নেই। তিনি জোর দিয়ে বলেন, ‘ট্রাম্পের হুমকিতে ইরান ভীত হবে না। শত্রুর আগ্রাসনের জবাব আমরা নিজেদের দৃঢ় অবস্থান এবং জাতীয় শক্তির ওপর নির্ভর করেই দেব।’
রিপোর্টারের নাম 

























