ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

চরফ্যাশনে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চরফ্যাশনে অবৈধ উপায়ে মজুদ রাখা ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মো. এমাদুল হোসেন অভিযান চালিয়ে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কেরানী বাড়ি থেকে এই ডিজেল উদ্ধার করেন।

এসময় মজুদকারী শাহিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত ডিজেল জব্দ করা হয়। শশীভূষণ থানার পুলিশ অভিযানে সহায়তা করে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. এমাদুল হোসেন বলেন, ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী শাহিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

চরফ্যাশনে অবৈধভাবে মজুদ করা ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬