ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে নওগাঁয় যুবক গ্রেপ্তার

নওগাঁয় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে নওগাঁ সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে তাকে একা পেয়ে গোলাম মোস্তফা রাব্বি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে এবং তার শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং আতঙ্কে ভুগতে থাকে। বিষয়টি জানার পর পুলিশ সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে। পুলিশ জানায়, ইভটিজিংসহ নারীর প্রতি যেকোনো সহিংসতা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে নওগাঁয় যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬