ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানবঢাল: ইরানের নতুন উদ্বেগ

ইরানের শাসকরা দেশজুড়ে সকল বিদ্যুৎকেন্দ্রের চারপাশে তরুণদের মানবঢাল তৈরির আহ্বান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎকেন্দ্রের সামনে শত শত মানুষ মানবশৃঙ্খল তৈরি করে দাঁড়িয়ে আছেন।

সরকারি আহ্বানে সাড়া দিয়ে কাজেরুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সামনে সাধারণ মানুষ জড়ো হয়ে প্রতীকী মানবঢাল হিসেবে অবস্থান নিয়েছেন বলে ভিডিওটির ধারাভাষ্যে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, এটি সম্ভাব্য হামলা প্রতিরোধের একটি প্রতীকী অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সামনে সাধারণ মানুষের এই উপস্থিতি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ একদিকে যেমন জনগণের প্রতিরোধের প্রতীক হতে পারে, তেমনই অন্যদিকে এ ধরনের হামলার মুখে বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে বিতর্কিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানবঢাল: ইরানের নতুন উদ্বেগ

আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬