যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর ইরানের খার্গ দ্বীপ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দ্বীপটির ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই পুরো দ্বীপজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, দ্বীপজুড়ে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড আক্রমণের পর এই বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাকআউট ঘটে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ওই দ্বীপের ৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছিল, মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দ্বীপে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে, যার ফলে সেখানে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























