যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানকে লক্ষ্য করে দেওয়া তার চরম হুমকির পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে—যুক্তরাষ্ট্র কি পারমাণবিক পদক্ষেপের দিকে এগোচ্ছে?
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’ এর আগে তিনি ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না পৌঁছালে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
যদিও ট্রাম্প সরাসরি ‘পারমাণবিক হামলা’ শব্দটি ব্যবহার করেননি, তবে তার ‘সম্পূর্ণ ধ্বংস’ সংক্রান্ত ইঙ্গিত সামরিক বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, এমন ভাষা চরম সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দেয়। ট্রাম্পের এই হুমকির ফলে বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটন বা পেন্টাগন এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ট্রাম্পের কঠোর অবস্থান কূটনৈতিক সমাধানের পথকে সংকীর্ণ করে তুলছে।
রিপোর্টারের নাম 

























