ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানি নাগরিকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। এতে আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকতে বলা হয়েছে। আইডিএফের বিবৃতিতে জানানো হয়েছে, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ট্রেনে ও রেললাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।’ আইডিএফ তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে এই সতর্কবার্তাটি প্রকাশ করেছে।
এই সতর্কবার্তা এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান তা না মানলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো, যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবেন। বিশেষজ্ঞরা মনে করেন, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
রিপোর্টারের নাম 

























