ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা: শিশুসহ নিহত ৩

রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ। হামলায় একটি আবাসিক ভবন এবং বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, শত্রুপক্ষের ড্রোন সরাসরি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং সাত বছর বয়সী এক কিশোর রয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক কন্যা শিশু গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ড্রোন হামলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। তবে আবাসিক এলাকায় এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনায় ওই অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’: সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিশেষ সম্মান ও চিকিৎসা সুবিধা

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা: শিশুসহ নিহত ৩

আপডেট সময় : ০৩:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬