ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে অপসারণে মার্কিন সংবিধানে ২৫তম সংশোধনী প্রয়োগের জোরালো দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতার বাইরে রাখতে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের জোরালো দাবি জানিয়েছেন দেশটির বেশ কয়েকজন আইনপ্রণেতা। ইরানের সাথে চলমান উত্তেজনা এবং ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন যুদ্ধংদেহী মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই দাবি জোরালো হয়ে উঠেছে। মার্কিন সংবিধানের এই সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে।

অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, তিনি একটি অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন এবং বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে সব সীমা অতিক্রম করেছেন। মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমরও তাকে দ্রুত ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবুরি এবং ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য কলঙ্কজনক বলে অভিহিত করেছেন।

ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করে জানান, বর্তমান প্রেক্ষাপটে মন্ত্রিসভার উচিত সাংবিধানিক বিশেষজ্ঞদের সাথে ২৫তম সংশোধনী প্রয়োগের বিষয়ে দ্রুত আলোচনা করা। ইরানের সাথে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মাঝে ট্রাম্পের মানসিক স্থিতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই মার্কিন রাজনীতিবিদরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

ট্রাম্পকে অপসারণে মার্কিন সংবিধানে ২৫তম সংশোধনী প্রয়োগের জোরালো দাবি

আপডেট সময় : ০২:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬