ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা করে সংসদে ঐতিহাসিক বিল পাস

জাতীয় সংসদে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এই ঐতিহাসিক বিলের মাধ্যমে গুমকে (Enforced Disappearance) আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিলটি পাসের সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সরকার গুমের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই আইনটি সেই লক্ষ্যেই প্রণীত হয়েছে।

আইনমন্ত্রী সংসদে জানান, গুম সংক্রান্ত এই আইনটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে মানবাধিকার কমিশন আইন বা অন্য কোনো আইনের সঙ্গে এর কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়। তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি সরকার সমব্যথী। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনেই গুমের সংজ্ঞা যুক্ত করা হয়েছে, যাতে স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়। এই বিল পাসের মাধ্যমে এখন থেকে গুমের ঘটনার বিচার বিশেষ ট্রাইব্যুনালের অধীনে সম্পন্ন করার পথ প্রশস্ত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা করে সংসদে ঐতিহাসিক বিল পাস

আপডেট সময় : ০১:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬