ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০: ভিয়েতনামের বিপক্ষে জয়ের সমীকরণ মেলাতে চায় বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি প্রভিন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের সামনে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভিয়েতনাম এখন পর্যন্ত কোনো পয়েন্টের দেখা পায়নি। তবে আজ ভিয়েতনামকে হারাতে পারলে তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটি সুযোগ তৈরি হতে পারে। নিয়ম অনুযায়ী, তিন গ্রুপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল শেষ আটে খেলার টিকিট পাবে। সেই সমীকরণ মাথায় রেখেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের আগে বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেন আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করেছি। আগের দুই ম্যাচে হারলেও মেয়েরা তাদের খেলায় উন্নতি করেছে। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি এবং ফিনিশিংয়ে ভুল না করি, তবে জয় পাওয়া সম্ভব।’ ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতিও জানিয়েছেন, তারা জয়ের জন্য মুখিয়ে আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার পদধ্বনি: আইএমএফের সতর্কবার্তা

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০: ভিয়েতনামের বিপক্ষে জয়ের সমীকরণ মেলাতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬