ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মিত্রদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প: ইরান ধ্বংসের চূড়ান্ত সময়সীমা ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহযোগিতা না করায় ন্যাটোসহ প্রধান মিত্র দেশগুলোর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনা করে তিনি বলেন, প্রয়োজনে এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে না।

ট্রাম্প মিত্র দেশগুলোকে সতর্ক করে মনে করিয়ে দেন যে, জাপান ও দক্ষিণ কোরিয়ার সুরক্ষায় প্রায় এক লাখ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে তাদের নিরাপত্তা দিয়ে আসলেও বর্তমান সংকটে তারা এগিয়ে আসছে না। এই প্রেক্ষাপটে তিনি ইরানের অবকাঠামো ধ্বংস করার এক ভয়াবহ হুমকি দেন। ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে এমন পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব।

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে যুদ্ধের দামামা আরও জোরালো হয়েছে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন চাইলে মঙ্গলবার রাত ১২টার মধ্যেই ইরানের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অকেজো করে দিতে পারে। তবে তিনি এখনই এমন ধ্বংসযজ্ঞ চান না বলে জানালেও, মঙ্গলবার রাত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

মিত্রদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প: ইরান ধ্বংসের চূড়ান্ত সময়সীমা ঘোষণা

আপডেট সময় : ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬