লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাত আরও তীব্রতর হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের সাঁজোয়া ট্যাংক লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের আইনাতা ও মারকাবাহ এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর তারা আত্মঘাতী ড্রোন এবং রকেট ব্যবহার করে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তাদের এই আক্রমণ কেবল সীমান্ত এলাকাতেই সীমাবদ্ধ নেই, বরং ইসরায়েলের অভ্যন্তরেও ছড়িয়ে পড়েছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা এবং সাসা শহরের সামরিক স্থাপনা ও সেনা সমাবেশের ওপরও রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছে সংগঠনটি। পাল্টাপাল্টি এই হামলায় পুরো সীমান্ত অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।
রিপোর্টারের নাম 
























