তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় কড়া সমালোচনা করেছেন ইরানি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি। জনবহুল একটি শহরের একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় আনসারি শরিফ বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সমতুল্য। তিনি উল্লেখ করেন, এখান থেকে পাশ করা অসংখ্য প্রকৌশলী বর্তমানে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং অনেক সফল প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
উল্লেখ্য, সিলিকন ভ্যালি বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মূল কেন্দ্র হিসেবে পরিচিত। এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বৈশ্বিক অবদানকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এ ধরনের হামলা মেধাবী জনশক্তি ও শিক্ষার পরিবেশের ওপর একটি বড় আঘাত।
রিপোর্টারের নাম 
























