ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবলারদের অর্থ পুরস্কার ও সংবর্ধনা প্রদান

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয় করা বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। চ্যাম্পিয়ন দলের ২৩ জন ফুটবলারের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।

আর্থিক পুরস্কারের পাশাপাশি খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া ভাতা কার্ড’ প্রদান করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে খেলোয়াড়রা ভবিষ্যতে নিয়মিত মাসিক ভাতার পাশাপাশি হাসপাতাল সেবা, ট্রেনের টিকিটসহ বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। সংবর্ধনা অনুষ্ঠানে দলের অধিনায়ক মিঠু চৌধুরী বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজয়ী ট্রফিটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ইচ্ছা পোষণ করেন।

খেলোয়াড়দের এই আকাঙ্ক্ষার জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সাফজয়ী এই বীরদের খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। দেশের ফুটবলের পাইপলাইন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, মেধাবী খেলোয়াড় তুলে আনতে ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এই অর্জন দেশের ফুটবলের জন্য নতুন এক মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার পদধ্বনি: আইএমএফের সতর্কবার্তা

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবলারদের অর্থ পুরস্কার ও সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৩:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬