ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার লালমাই উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাতিলোটা গ্রামের হৈয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তারা কোনোমতে জীবন নিয়ে বের হতে পারলেও ঘরের সব মালামাল হারিয়েছেন।

এদিকে লালমাই উপজেলায় নিজস্ব কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অন্য এলাকা থেকে গাড়ি আসতে দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষয়ক্ষতি কমাতে তারা দ্রুত উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ বছর ধরে পত্রিকা বিলি: কাপ্তাইয়ের মোহাম্মদ হোসেনের জীবনসংগ্রামের গল্প

লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬