ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তিস্তা নদীতে পুলিশের সাহসী অভিযান: বিশাল নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর দুর্গম চরাঞ্চল ব্যবহার করে মাদক পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। লালমনিরহাট থেকে একটি বিশাল শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে মাদকের চালানটি রংপুরের দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ গজঘণ্টা ইউনিয়নের ছালাপাকচর এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পাচারকাজে ব্যবহৃত ৪০ ফুট দীর্ঘ নৌকাটি জব্দ করা হয়েছে। তল্লাশি চালিয়ে নৌকা থেকে উদ্ধার করা হয় ১০০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ। নৌকাটি আকারে বড় হওয়ায় সড়কপথে ট্রলিতে করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির পরোয়ানা গায়েব: বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম নাকি ঘুষের লেনদেন?

তিস্তা নদীতে পুলিশের সাহসী অভিযান: বিশাল নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬