ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার সন্দেহ

লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (৩১) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। সোমবার (৬ এপ্রিল) উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফফর আলী হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুপা ওই গ্রামের কাতার প্রবাসী আলমগীরের স্ত্রী। তাদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, গত রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে রুপার কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক সেই বিবাদের জেরে রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সকালে তার নিথর দেহ ঝুলতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার সন্দেহ

আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬