নওগাঁর আত্রাই রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এমরান মিয়া নামের এক পুলিশ সদস্য। সোমবার ভোরে এই দুর্ঘটনায় তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত এমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এমরান মিয়া বাগেরহাটে কর্মরত ছিলেন। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে তিনি আত্রাইয়ে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ট্রেনটি স্টেশনে এসে গতি কমালে তিনি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে চাকার নিচে তার দুই পা কাটা পড়ে।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
রিপোর্টারের নাম 
























